৩৫তম বিসিএস : প্রশাসন ক্যাডারের ২৮০ জনকে পদায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৮০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগদানের জন্য আগামী ২ মে সকাল নয়টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদানে সম্মত নয় বলে ধরে নেওয়া হবে।
এর আগে ২ এপ্রিল প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাসহ ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিজস্ব প্রতিবেদক