৩৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা বলেন।
গত ৬ মার্চ ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার রেজাল্ট হয় ৮ এপ্রিল। পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন।