৩৫ দিনের ছুটি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল রোববার থেকে শুরু হয়েছে ৩৫ দিনের টানা ছুটি। গতকাল ২৮ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়ে চলবে আগামী ৮ জুন পর্যন্ত। ৯ ও ১০ জুন শুক্র ও শনিবার। এরপর ১১ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে রমজানকালীন অবকাশ। গ্রীষ্মকালীন ও রমজানকালীন অবকাশ শেষে ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শবে কদর, জুমআতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।