৩৫ বাংলাদেশি জেলে ভারতে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের ভারতীয় অংশে মাছ ধরার সময় ৩৫ বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা এই জেলেদের গ্রেপ্তার করেন। খবর পিটিআইয়ের।
পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের ৩৫ জন জেলে ভারতের সীমানায় ঢুকে মাছ ধরছিলেন। এ সময় গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে মাছ ধরার দুটি ট্রলার, বেশ কয়েকটি জাল ও এক টন মাছ উদ্ধার করা হয়। গতকাল শনিবার জেলেদের আদালতে হাজির করার কথা ছিল।