৩৫টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাব, টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ-সরকার পাড়া এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী বোদা উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ বলেন, ওই এলাকার ফারুক হোসেনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁরা বোদা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। এরই মধ্যে ১৫টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে যায়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।