৩৫টি বসতঘর ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় গত দুই দিনে অগ্নিকাণ্ডে ২৬টি বসতঘর পুড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট ও নীলফামারীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার বগদিয়া গ্রামের মন্নু মিয়া নামের এক কৃষকের গোয়ালঘরের পাশে বুধবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ১৫টি পরিবারের ২৭টি বসতঘর পুড়ে যায়। এ সময় সামছুদ্দিন নামের এক কৃষক অগ্নিদগ্ধ হয়ে আহত হন। কুড়িগ্রাম: বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজারহাট উপজেলা বাজারের সোনালী ব্যাংক এলাকার সাথী ক্লোথ স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। নীলফামারী: জেলা সদরের হালির বাজারের মোজাম্মেলের চালকলে সংযোগ দেওয়া একটি তার ছিঁড়ে পড়ে গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে ওই কলে আগুন ধরে যায়। এতে ওই বাজারের আরও চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।