৩৫তম বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৬ থেকে ২১ মার্চ এই মৌখিক পরীক্ষা হবে। গত ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শেষ হবে ৩ মার্চ। গতকাল বুধবার পিএসসির ওয়েবসাইটে দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়, শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে নির্ধারিত দিনে সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। পিএসসির ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত পিএসসির ওয়েবসাইটে দেওয়া সূচিতে বলা আছে।