প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভান্ডারিয়া থানা ভবনে গত শনিবার রাতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নিশাত তামান্না (প্রশাসন), নজরুল ইসলাম (প্রশাসন), হাবিবুল্লাহ হাওলাদার (শিক্ষা), নাজমুল হোসেন (শিক্ষা) ও মো. ইব্রাহীমকে (শিক্ষা) সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির, বিসিএস উত্তীর্ণ নাজমুল হোসেন প্রমুখ।