৩৫তম বিসিএসে রেকর্ডসংখ্যক আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে রেকর্ডসংখ্যক দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। অতীতে কোনো বিসিএসে এতসংখ্যক প্রার্থী আবেদন করেননি।
গতকাল সোমবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের সর্বশেষ তারিখ ছিল গত ৩০ অক্টোবর।
পিএসসির বার্ষিক প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, এর আগে ৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী। ৩৩তম বিসিএসে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হাজার ৫৯ জন।