৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে দুই হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিকেলে প্রথম আলোকে বলেন, ৩৫তম বিসিএসে মোট পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে দুই হাজার ১৫৮ জনেক বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ফল দেখতে ক্লিক করুন