৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস পিছিয়ে আগামী ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগে এই পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল ৬ ফেব্রুয়ারি।
গতকাল মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। একসঙ্গে অনেক কেন্দ্র পাওয়া সম্ভব নয় বলে পরীক্ষা পেছানো হচ্ছে।
৩৫তম বিসিএসে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। ৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন। ৩৩তম বিসিএসে এই সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৫৯।