৩৫০ কম্বল পেলেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম ও বান্দরবানের প্রতিবন্ধী শিক্ষার্থী ও আদিবাসী নারী-পুরুষের মধ্যে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শহরের মুরাদপুরে চট্টগ্রাম সরকারি বাক, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করে প্রথম আলো ট্রাস্ট। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আহমেদ, সহকারী পরিচালক বন্দনা দাশ, তত্ত্বাবধায়ক অভিজিৎ সাহা, বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক আবদুস সামাদ ও সহিদ উল্লাহ এবং ইপসার কর্মকর্তা আহসান উল্লাহ। অনুষ্ঠানে গান পরিবেশন করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোখলেসুর রহমান ওরফে মুকুল। কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত সোমবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদরের ওয়াগইপাড়ায় আদিবাসী নারী-পুরুষের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়। আদিবাসীদের মধ্যে কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ক্রক্ষ্যংপাড়া, মহেন্দ্রপাড়া, মডেল বমপাড়া, সাধু হেডম্যান ত্রিপুরাপাড়াসহ দূর ও দুর্গম এলাকার বিভিন্ন পাড়া থেকে মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং আদিবাসী অনেক নারী-পুরুষ কম্বল নিতে এসেছিলেন।
উপজেলা আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানান, আলেক্ষ্যং ইউনিয়ন উপজেলার সবচেয়ে দুর্গম এলাকা। কম্বল বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ির সমাজকর্মী চহ্লামং মারমা, বন্ধুসভার মোহামঞ্চদ জুয়েল, উজ্জ্বল কুমার নাথ, আসমিনা আক্তার, কনক দে, সূচনা বড়ুয়া, ডকি মারমা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা।