৩৫৭ পরিযায়ী পাখির পায়ে পরানো হলো রিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতিবিধি ও রোগবালাই পর্যবেক্ষণে মৌলভীবাজারের হাকালুকি হাওরে বিভিন্ন প্রজাতির ৩৫৭টি পরিযায়ী পাখির পায়ে রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে সম্প্রতি এসব পাখিকে রিং পরানো হয়।
আইইউসিএনের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হাকালুকি হাওরে ৩১ প্রজাতির ৩৫৭টি পরিযায়ী পাখির পায়ে রিং পরানো হয়।
আইইউসিএন-বাংলাদেশের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম বলেন, মূলত পাখিদের গতিবিধি ও রোগবালাই পর্যবেক্ষণের উদ্দেশ্যে তাদের পায়ে বিশেষ ধরনের রিং পরানো হয়। প্রতিটি রিংয়ে বাংলাদেশের নাম ও একটি কোড নম্বর খোদাই করা রয়েছে। কোড নম্বর দেখে বিভিন্ন দেশ থেকে লোকজন এসব পাখির ব্যাপারে ই-মেইলে তাঁদের কাছে তথ্য জানান।