প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩৬ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন। গত বছরের নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে তাঁদের মৃত্যু হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারের কাছে সাত লাখ টাকার চেক হস্তান্তর করেন। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের শনাক্ত করা যায়নি।এর আগে ২০১২ সালের ৪ ডিসেম্বর তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় নিহত এবং শনাক্ত হওয়া ৬২ জনের পরিবারের প্রত্যেককে ছয় লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।ঢাকার আশুলিয়ায় ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।