৩৬ দিন পর ক্লাস শুরু বুয়েটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকালের নির্ধারিত সব ক্লাস অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে গত ১৯ জুন দুই পক্ষের মারামারির পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয় বুয়েট কর্তৃপক্ষ।গত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় বুয়েট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে ২২ জুলাই বুয়েটের হলগুলো খুলে দেওয়া হয়েছে।