৩৬ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। এ বছর বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত ১১টিসহ মোট ৬৪১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল ছয় হাজার ২০৭ জনকে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় অংশ নিয়েছেন তিন হাজার ৯৬৫ জন।
প্রায় ৩৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিতির সম্ভাব্য কারণ হিসেবে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি অধ্যাপক বদিউস সালাম বলেন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ বছরের ভর্তি পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে, চুয়েটে আবেদন করা অনেক শিক্ষার্থী কুয়েট এবং রুয়েটে কৃতকার্য হয়ে যাওয়ায় এমনটা হতে পারে।’
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৭ নভেম্বর। ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা www.cuet.ac.bd থেকে জানা যাবে।