৩৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফনদী পার হয়ে কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকাকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকা দুটিতে থাকা ৩৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করে বিজিবি।

আজ শুক্রবার ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার কোনো রোহিঙ্গা বহনকারী নৌকা অনুপ্রবেশের চেষ্টা করেনি। কিন্তু শুক্রবার উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যদের বাধার মুখে তারা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।
মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, ওই দুটি নৌকায় ৩৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল। তবে শিশুর সংখ্যা অনেক বেশি ছিল।