৩৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই দুটি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুটি নৌকায় ৩৬ জন রোহিঙ্গা ছিল। গতকাল শুক্রবার ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় নৌকা দুটি।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধা পেয়ে ফেরত যেতে বাধ্য হয়।
বাবা আবদুর দাইয়ান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে তাঁর মেয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন আকলিমা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেননি। তিনি বলেন, দুই বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। কিন্তু যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে নির্যাতন করত। একপর্যায়ে বাধ্য হয়ে স্বামীর ঘর ছেড়ে চলে আসেন আকলিমা। এরপর থেকে আকলিমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন সাবেক স্বামী জনু মিয়া। অপহরণের ঘটনায় সাবেক স্বামীর পরিবারের লোকজন জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) লিটন সিংহ প্রথম আলোকে বলেন, আকলিমা নিখোঁজের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে তাঁর পরিবার। বিষয়টি তদন্ত করা হচ্ছে।