৩৬ শিক্ষক কর্মচারীর এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর বোয়ালী কলেজের অধ্যক্ষসহ ৩৬ শিক্ষক-কর্মচারীর এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ। গত মঙ্গলবার বিকেলে কলেজ কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
গত রোববার ওই কলেজে ইউএনও আকস্মিক পরিদর্শনে গিয়ে অধ্যক্ষসহ ৩৬ শিক্ষক-কর্মচারীর সবাইকে অনুপস্থিত দেখতে পান। এ নিয়ে সোমবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
শিক্ষকদের এক দিনের বেতন কর্তনের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, নীতিমালা অনুযায়ী সব শিক্ষক-কর্মচারীর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কলেজে উপস্থিত থাকা উচিত। নীতিমালা মেনে চলতে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।
বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।