৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, প্রশাসন-পুলিশে ৩৭০ পদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রশাসনে ২৫০টি ও পুলিশে ১২০টি পদসহ জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৫৪২টি। টেকনিক্যাল ক্যাডারে পদ সংখ্যা ৭৪০টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে পদ আছে ৮৭১টি।
আগামী ১৪ জুন থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।