৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা শুরু
৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হবে।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রকাশ করা আসনবিন্যাস অনুসারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে ১৬১টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে।
পরীক্ষায় দুই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এই বিসিএসের মাধ্যমে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হবে।
এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয়সংখ্যক দেয়াল ঘড়ি রাখার কথা জানিয়েছে পিএসসি।
নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, ৩৬তম বিসিএসের বাছাই পরীক্ষায় মুঠোফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক ও ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করবে পিএসসি। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
আরও পড়ুন..
৩৬তম বিসিএস: প্রাথমিক বাছাই পরীক্ষা আজ