প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬তম বিসিএসের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান। গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে ২ হাজার ৫২টি ক্যাডার পদে লোক নিয়োগ দেওয়ার কথা।