৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার উত্তীর্ণ
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন।
গতকাল মঙ্গলবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফলাফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ মার্চ থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারপত্র ওয়েবসাইট থেকে নিতে হবে।
এবার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৭২ জন সাধারণ ক্যাডারের, ৯৫৩ জন কারিগরি ও পেশাগত ক্যাডারের এবং ১ হাজার ৯২৩ জন সাধারণ ও পেশাগত উভয় ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন।
প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।