৩৭ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরে আটক করা সোনা
বিমানবন্দরে আটক করা সোনা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনার বারগুলো উদ্ধার করা হয়। এর দাম প্রায় ১৫ কোটি টাকা।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলোকে জানান, গতকাল ভোরে দোহা থেকে বিমানবন্দরে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। একটি সিটের নিচে কালো কাপড়ে মোড়ানো স্কচটেপ পেঁচানো অবস্থায় বেশ কিছু সোনার বার পাওয়া যায়। এ ছাড়া ওপরের দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানেও সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে ৩২০টি সোনার বার আটক করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।