৩৭ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৩৭ ঘণ্টা পর পরেশ জমাদার (৩৫) নামের এক যুবকের লাশ ভেসে উঠেছে। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে ফরিদপুর শহরের গ্রাস রুট কলেজের পেছনে কুমার নদে লাশটি ভেসে ওঠে।

গত বুধবার বিকেল পাঁচটার দিকে শহরের বিসর্জন ঘাট-সংলগ্ন আলীপুর সেতু থেকে নদে ঝাঁপ দেন পরেশ। পরেশ জমাদার ফরিদপুর শহরের বান্ধবপল্লি মহল্লার কারুয়া সমাদ্দারের ছেলে। তিনি বিবাহিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার পর মনসার প্রতিমা নদে বিসর্জন দেওয়ার জন্য অন্য সবার সঙ্গে পরেশ বিসর্জন ঘাটে এসেছিলেন। এ সময় তিনি আরও কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে ঘাট-সংলগ্ন আলীপুর সেতু থেকে নদে ঝাঁপ দেন। তাঁর অন্য সঙ্গীরা পরে নদ থেকে উঠে এলেও তিনি আর উঠে আসেনি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হ‌ুমায়ূন কবির প্রথম আলোকেবলেন, ফরিদপুর ফায়ার সার্ভিসের দুজন ও খুলনা ফায়ার সার্ভিসের চারজন ডুবুরি বৃহস্পতিবার দিনভর চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি পরেশকে। অবশেষে গতকাল ভোরে তাঁর মৃতদেহ ভেসে ওঠে।