৩৭ ছাত্রকে বহিষ্কার ও অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য, চাঁদা চেয়ে অপহরণ, আগ্নেয়াস্ত্র বহন ও সাংবাদিকদের মারধরের পৃথক ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করেছে সিন্ডিকেট। গতকাল শনিবার সিন্ডিকেটের এক সাধারণ সভায় এ সাজা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০১২ সালের ১৩ অক্টোবর মওলানা ভাসানী ও রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রকে এক বছর ও এক ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন মাজেদ সীমান্ত, কে এম জাকারিয়া ও মহিউদ্দিন খান। ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্র হলেন কে এম নুরনবী। গত ১৫ জানুয়ারি কলেজশিক্ষককে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় সাময়িক বহিষ্কৃত হন জাবির হোসেন, শফিক আলম, শাহেদ শাহ ও আনিসুজ্জামান সিদ্দিক।২২ ফেব্রুয়ারি ছাত্রীহলের সামনে অশ্লীল মন্তব্য করার সময় আটক ২২ ছাত্রকে তিন মাসের জন্য স্থগিত বহিষ্কার ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসব ছাত্রের অভিভাবককেও বিষয়টি জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।২৭ ফেব্রুয়ারি ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনের সময় সাংবাদিকসহ তিন ছাত্রকে মারধরের ঘটনায় দুই ছাত্রকে এক বছর ও দুই ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন অমিতোষ রায় ও আসফিকুর রেজা। ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন সালাউদ্দিন পারভেজ ও তাইমুর রহমান। ১৮ মার্চ আগ্নেয়াস্ত্রসহ পুলিশের কাছে আটক ছাত্রলীগের তিন কর্মী মাজেদ সীমান্ত, বোরহান উদ্দিন ও মুরশিদুর রহমান সাময়িক বহিষ্কার করা হয়। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শৃঙ্খলা কমিটির সুপারিশে এ সাজা দিয়েছে।