৩৭ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত ৩৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার অভিযুক্ত ব্যক্তিরা ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহনাজ সিদ্দিকির (২ নম্বর আমল গ্রহণকারী আদালত) আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান। ঈশ্বরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, গত ১৭ জুন খালবলা বাজারের একখণ্ড জমির দখলের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজছাত্র মো. মোনায়েম হোসেন। ২৮ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোনায়েম হোসেনের চাচা আবদুর রাশিদ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।