৩৭ দিন পর খুলে দেওয়া হয়েছে আবাসিক হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৭ দিন বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে চারটি ছাত্র ও দুটি ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ক্যাম্পাসে বাসচাপায় একজন শিক্ষার্থী নিহত হন। এর জের ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় ৩৫টি বাস পুড়িয়ে দেন। দফায় দফায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভায় সেদিন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, ‘আশা করছি বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু করতে পারব।’