৩৭ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল মঙ্গলবার ৩৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। চরআবাবিল গ্রামে প্রশাসন জাটকাবোঝাই একটি ট্রাক আটক করে। এ ঘটনায় তিন জেলেকে জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক হওয়া মো. ইউনুস, মো. ইউসুফ ও হেলাল উদ্দিনকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জব্দ করা জাটকাগুলো এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, জাটকাবোঝাই ট্রাকটি চরআবাবিল গ্রামে পৌঁছালে তা আটক করা হয়। ট্রাকে ৩৭ মণ জাটকা ছিল। এ ঘটনায় জড়িত থাকায় তিন জেলেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি|