৩৭ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফনদী অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩৭জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। অন্যদিকে মিয়ানমারে পাচারকালে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর, হ্নীলা ও হোয়াইক্যং বিওপির বিজিবির জওয়ানরা বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭ রোহিঙ্গাকে আটক করে।