৩৭তম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য প্রতিযোগিতা, পত্রিকা প্রকাশনা, সম্মাননা প্রদান, আলোচনা, কবিতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৭তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। এ বছর কবি সাহারে বানু মল্লিককে সাহিত্য পরিষদ পদক ২০১৪ (মরণোত্তর) প্রদান করা হয়। পরিষদের সভাপতি বনওয়ারী লাল বাগলার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি হেলাল হাফিজ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান। জাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খান আখতার হোসেন, গোলাম মোর্শেদ, আবদুল মোহিত প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন মো. মুরশিদ, কিশোর করণিক, মাহির তাজওয়ার, শ্যামলী ইসলাম প্রমুখ। গান পরিবেশন করেন তিমিরনন্দী, আশাবুল হক, একরামুল হক প্রমুখ।