৩৭তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শিগগিরই এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, শিগগিরই লিখিত পরীক্ষার বিস্তারিত রুটিন প্রকাশ করা হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এখন তাঁদের লিখিত পরীক্ষা শুরু হবে।