৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৮৫২৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫২৩ জন।
গত ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৬ হাজার ৪৫৩ জন পরীক্ষায় অংশ নেন।
ফল প্রকাশের পর পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, মঙ্গলবারই (গতকাল) কমিশনের বৈঠকে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেলে ফল প্রকাশ করা হয়। ৩৭তম বিসিএসের ফল এক মাস এক দিনে প্রকাশ করা হলো। সাম্প্রতিক সময়ে কোনো বিসিএসে এত কম সময়ে ফল প্রকাশ হয়নি। তিনি বলেন, বিসিএসের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে বর্তমান কমিশন সর্বোচ্চ কাজ করছে। এটা তারই প্রতিফলন।