৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বরই হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলেও ৩০ সেপ্টেম্বরই ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিএসসি সূত্র বলেছে, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। এর ফলে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গ ইউনিটের সমন্বয়কারী, পিএসসির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আলোচনা করে সমস্যার সমাধান করেছেন।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘৩০ সেপ্টেম্বর সকালেই ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।