৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএসের প্রিলিমিনারির মতো লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সেটও ভিডিও কনফারেন্সে লটারিতে ঠিক করা হয়েছে। গতকাল রোববার এই পরীক্ষা শুরু হয়েছে ঢাকার আটটি এবং ঢাকার বাইরে ছয় বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্রে। ৮ হাজার ৫২২ জন এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, সরকারি কর্মকমিশন সচিবালয়ে লটারির মাধ্যমে বিসিএসের প্রশ্নপত্র ঠিক করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার কিংবা জেলা প্রশাসকসহ পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন। ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। নিজস্ব প্রতিবেদক