৩৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরসহ ছয়টি উপজেলা ও রাঙামাটি জেলার দুটি উপজেলার ৩৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরে রেইনকোট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। তিনি সংবাদপত্র বিক্রয়কর্মীদের উদ্দেশে বলেন, সংবাদপত্র পরিবেশক ও বিক্রয়কর্মীদের কল্যাণে প্রথম আলো সব সময় পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, চট্টগ্রাম কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল্লাহ্ আল মোজাম্মেল, সার্কুলেশন নির্বাহী শুভাশীষ বড়ুয়া, খাগড়াছড়ির সংবাদপত্র পরিবেশক রতন কুমার দে প্রমুখ।রেইনকোট পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবাদপত্র বিক্রয়কর্মী মোজামেঞ্চল হোসেন বলেন, ‘প্রথম আলোর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। রেইনকোট পেয়ে সব সংবাদপত্র বিক্রয়কর্মী খুশি।’