৩৮ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি নিউজ সূত্র জানায়, গত শনিবার সকাল ছয়টা থেকে গতকাল রোববার সকাল ছয়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কামরাঙ্গীরচর, উত্তরখান, বিমানবন্দর, খিলগাঁও, ভাটারা, বাড্ডা, গেন্ডারিয়া, রমনা, হাজারীবাগ, তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আদালত মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।