৩৮ দিন পর আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টানা ৩৮ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার খুলছে। গতকাল বুধবার পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হয়। এদিকে ঈশা খাঁ পরিত্যক্ত ঘোষণা করায় ওই হলের শিক্ষার্থীরা গতকাল অবস্থান কর্মসূচি পালন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর এবং চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐতিহ্যবাহী ঈশা খাঁ হলকে দুই দফা পরিত্যক্ত ঘোষণা করে। হলের আবাসিক শিক্ষার্থীরা পার্শ্ববর্তী করিম ভবনের সামনে গতকাল বেলা দুইটা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন।