৩৮ পকেটমার ও ছিনতাইকারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুই কিশোরসহ তালিকাভুক্ত ৩৮ জন পকেটমার ও ছিনতাইকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। তাঁদের সবাই জেলা শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহান গতকাল বুধবার তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। তাঁদের ৩৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুজনকে যশোর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।
নারুলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শহরে পকেটমার ও ছিনতাইকারীদের উৎপাতে মানুষজন অতিষ্ঠ। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।