৩৮টি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার ঢাকা, চট্টগ্রামসহ আট জেলায় বাজার তদারকি করে ৩৮টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরা সেক্টর-১০ এলাকায় লাবাম্বাকে ৪০ হাজার ও রসনা বিলাসকে ১০ হাজার, হাটখোলায় কবিরের ইফতারের দোকানকে পাঁচ হাজার ও হাসানের ইফতারের দোকানকে পাঁচ হাজার, গোপীবাগে ক্যাফে রুপালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, উত্তরায় মিষ্টিমুখকে ২০ হাজার ও উত্তরা বিরিয়ানি অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার, সেক্টর-৭-এ কাবাব ফ্যাক্টরিকে ২০ হাজার এবং টিকাটুলিতে কিউএফসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, সিলেট ও পটুয়াখালী জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তথ্য বিবরণী।