৩৮তম বিসিএস আবেদনে এনআইডি বাধ্যতামূলক নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৮তম বিসিএস পরীক্ষার আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য প্রদান বাধ্যতামূলক নয়। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে এ তথ্য জানান।
মোহাম্মদ সাদিক বলেন, ‘একজন আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের তথ্য ছাড়াই ৩৮তম বিসিএসের আবেদন করতে পারবেন। তবে লিখিত বা মৌখিক পরীক্ষার সময় এটি দেখাতে হবে। কেউ যদি সেই সময় তা দেখাতে না পারেন, তা হলে জাতীয় পরিচয়পত্রের আবেদন রসিদও দেখাতে পারবেন। আমরা ওই আবেদনের রসিদ বিবেচনা করব।’
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, এ পরীক্ষা চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে।’