প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৮তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উত্সব (র্যাগ) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে গোলচত্বর পর্যন্ত সাজানো হয়েছে আলোকসজ্জায়। আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী উত্সবের প্রথম দিনে আজ সকালে থাকছে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, চট্টগ্রাম শহরে শোভাযাত্রা, দুপুরে চুয়েট ক্যাম্পাসে হোলিখেলা, ডিজে পার্টি এবং চুয়েট অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী।