৩৮১ জন জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলায় এবারের জেএসসি পরীক্ষায় ২৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮১ জন। জেলায় পাসের হার ৮৯ দশমিক ৪২। ফলাফালের দিক থেকে সিলেট বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ২০তম স্থানে রয়েছে সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। এ ছাড়া জেলা শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে ২১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।