৩৯ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এম এ মান্নান, তাঁর ছেলেসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। নাশকতার একটি মামলায় ১২ মে এ অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শকের কাছে অভিযোগপত্রটি জমা দিয়েছেন। তিনি জানান, অভিযোগপত্রে মান্নান ছাড়াও তাঁর ছেলে এম মঞ্জুরুল করিম, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী, শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৯ জনের নাম রয়েছে।
এসআই বাচ্চু মিয়া বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সার্ডি পল্লিবিদ্যুৎ এলাকায় ২০১৩ সালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা [নং-৬০(২)১৩] হয়। এতে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশ মামলা করে।
আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, এ নিয়ে এম এ মান্নানের বিরুদ্ধে চারটি মামলায় অভিযোগপত্র জমা দিল পুলিশ।
এম এ মান্নানের বিরুদ্ধে বর্তমানে ২৫টি মামলা বিচারাধীন রয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের এক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী।

গাজীপুরে নাশকতার মামলা