৩৯ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দিল অনিয়মিতদের প্রশ্নপত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিয়মিত ৩৯ জন এসএসসি পরীক্ষার্থী ২০১৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। গত রোববার মজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের অসতর্কতার কারণে ওই পরিস্থিতির শিকার হয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াছমিন বলেন, ‘বিষয়টি বোর্ডকে জানানোর পরে তারা এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি।’