৩৯ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রগতি ও শান্তির জন্য বিজ্ঞান’ স্লোগান নিয়ে গতকাল শনিবার পঞ্চগড়ে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের ৩৯ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পঞ্চগড় শাখা দুপুরে পঞ্চগড় প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিকে তিনটি ভাগে ভাগ করে কুইজ প্রতিযোগিতা হয়। বিকেলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রইছুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন, পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার গণিত বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।