৩৯ বছরেও সংস্কার হয়নি ফুলবাড়ী রেলওয়ে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশন থেকে রেলঘুমটি পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ রেল বিভাগের ওই সড়ক ৩৯ বছরে একবারও রেল কর্তৃপক্ষ সংস্কার করেনি।গত রোববার সরেজমিনে দেখা গেছে, স্টেশনের পাশে খালের ওপর নির্মাণ করা প্রায় ৩০০ মিটার দীর্ঘ সড়কের পুরো এলাকায় ইট-পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ ফুট চওড়া রাস্তার দুই পাশে এক-তৃতীয়াংশ ভেঙে গেছে। রেলগাড়ি থেকে নেমে যাত্রীরা স্টেশনে রিকশা বা অন্য গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু দু-এটা রিকশা-ভ্যান ছাড়া অন্য যানবাহন নেই। রিকশাচালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছে তিন গুণ টাকা চাইছেন।রেলস্টেশনের কর্মচারী সূত্রে জানা গেছে, প্রতিদিন এই স্টেশনে আন্তনগর, মেইল ও লোকাল—সব মিলে প্রায় ১৬টি ট্রেনের যাত্রাবিরতি আছে। প্রতিদিন প্রায় দুই হাজার ৩০০ যাত্রী আসা-যাওয়া করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী বলেন, যাত্রীদের স্টেশনে যাতায়াতের জন্য স্বাধীনতার আগে রেল বিভাগ এই সড়ক তৈরি করেছিল। রেল বিভাগ সড়কটির মালিক হওয়ায় পৌরসভা কিংবা অন্য দপ্তরগুলো মেরামতের বিষয়ে উদাসীন। তবু পৌরসভার উদ্যোগে ১৯৮৮ ও ২০০১ সালে সড়কটির কিছুটা সংস্কার করা হয়েছিল। কিন্তু এক বছর পর যা ছিল, তাই হয়ে গেছে।পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ‘সড়কটির মালিক রেল বিভাগ। সংস্কারসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই। সড়কটি পৌরসভার অধীনে নিতে আমরা আবেদন করেছি। ফুলবাড়ী স্টেশনের স্টেশনমাস্টার মো. নুরুল ইসলাম বলেন, ‘রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার অবহিত করা হয়েছে। তারা কোনো ব্যবস্থা না নিলে আমারা কী করব?’