৩৯০টি পাখি জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার সিংহের চর থেকে ৩৯০টি জবাই করা চ্যাগা পাখিসহ আবু জাফর (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। তাঁর কাছ থেকে প্রায় ৩০ কেজি পাখির মাংস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।