৪ এপ্রিল শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ১১টি পদেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন।
নির্বাচনে সভাপতি পদে হলুদ দলের প্রার্থী মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনসুর ও সাদা দলের প্রার্থী মার্কেটিং স্ট্যাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শওকতুল মেহের। সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী ও সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের হয়ে লড়ছেন যথাক্রমে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী ও মোহাম্মদ অহিদুল আলম। এই পদগুলোতে সাদা দলের প্রার্থী যথাক্রমে রসায়ন বিভাগের মো. আবদুল মান্নান, মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজ ইনস্টিটিউটের মো. শফিকুল ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া রেহানা।
শিক্ষক সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে দুই পক্ষের হয়ে ১১টি পদে ২২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আগামী ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’