প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৪ এপ্রিল শুরু হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৪ থেকে ৮ এপ্রিল মেধাতালিকা থেকে ভর্তি-ইচ্ছক শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভর্তি চলবে ৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। ভর্তিকৃত ছাত্রছাত্রীরা ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিভাগ পরিবর্তন করতে পারবেন। অপেক্ষমাণ তালিকা ও বিশেষ কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ভর্তি ও বিভাগ পরিবর্তন করতে পারবেন। আগামী ২ মে প্রথম বর্ষের ক্লাস শুরু করারও সিদ্ধান্ত হয়।